মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

বিএনপিনেতা সোহেল, হেলাল, সপুসহ ১৪ জনের কারাদণ্ড

পুলিশকে মারধরের অভিযোগে রাজধানীর নিউমার্কেট থানায় দায়ের করা মামলায় বিএনপির যুগ্ম সম্পাদক হাবিব উন নবী খান সোহেল, তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল ও স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপুসহ ১৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (২০ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহ এ রায় ঘোষণা করেন।বিচারকের রায়ে দণ্ডবিধির ১৪৩ ধারায় আসামিদের ছয় মাসের কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে এবং অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড ভোগের নির্দেশ দিয়েছেন আদালত। অপরদিকে দণ্ডবিধির ৩২৩ ধারায় এক বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। এ অর্থদণ্ড অনাদায়ে তাদের আরও দুই মাসের কারাদণ্ড ভোগের নির্দেশ দিয়েছেন আদালত।

এদিকে রায় ঘোষণার সময় আসামিরা পলাতক ছিলেন। তাদের অনুপস্থিতিতে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

নথি থেকে জানা গেছে, ২০১৫ সালে বিএনপির হরতাল অবরোধ চলাকালে নিউমার্কেটের ৪ নম্বর গেটে পুলিশের কাজে বাধা প্রদান করেন আসামিরা। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন তারা। এ ঘটনায় নিউমার্কেট থানা পুলিশ বাদী হয়ে একটি মামলা করে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ