,

বিএনপি নেতা হাবিবকে খুঁজে পাচ্ছে না পুলিশ

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবকে তার পাবনা ও ঢাকার বাসায় খুঁজে পাওয়া যায়নি বলে হাইকোর্টকে জানিয়েছে পুলিশ।

বুধবার (৮ নভেম্বর) পাবনা জেলা পুলিশ ও ডিএমপির শ্যামলী থানা পুলিশ হাইকোর্টকে এ তথ্য জানিয়েছেন। তারা বলেন, এক মামলায় সাজা হওয়ার পর থেকেই তিনি পলাতক আছেন।

এ বিষয়ে আজ বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

এর আগে গত ৬ নভেম্বর বিচারপতি মো. আখতারুজ্জামানকে নিয়ে বিরূপ মন্তব্য করায় তার ব্যাখ্যা দিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবকে তলব করেছিলেন হাইকোর্ট। গত ৬ নভেম্বর হাজির হওয়ার কথা ছিল। কিন্তু তিনি আসেননি। এ কারণে ৮ নভেম্বরের মধ্যে তার বর্তমান অবস্থান জানতে চেয়েছিলেন হাইকোর্ট।

রাষ্ট্রপক্ষের ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে ৮ নভেম্বরের মধ্যে তার বিষয়ে তথ্য জানাতে বলেন, বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ।

গত ১৫ অক্টোবর হাইকোর্টের বিচারপতি মো. আখতারুজ্জামানকে নিয়ে বিরূপ মন্তব্য করায় তার ব্যাখ্যা দিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবকে তলব করেন হাইকোর্ট। ৬ নভেম্বর তাকে হাজির হতে বলা হয়। একইসঙ্গে আদালত অবমাননার দায়ে তার বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ