,

নদীপথে পাচার হয় চোরাই ডিজেল ! আটক ১

স্টাফ রিপোর্টার \ কোস্ট গার্ডের অভিযানে একহাজার চারশ লিটার চোরাই ডিজেলসহ একজনকে  আটক করেছে কোস্ট গার্ড।

রবিবার দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন তথ্যের  ভিত্তিতে রবিবার  সকাল ১১:৩০ টায় বাংলাদেশ কোস্ট গার্ডের  চাঁদপুর স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট এম তানজিমুল ইসলাম এর নেতৃত্বে চাঁদপুর সদর থানার চর শফরমালী এলকায় মেঘনা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।  অভিযানে একটি ইঞ্জিন চালিত স্টীলবডি ট্রলার থেকে ১৪০০ (এক হাজার চারশত) লিটার চোরাই ডিজেলসহ মোঃসিদ্দিকুর রহমান (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

প্রাথমিক জিঙ্গাসাবাদে গ্রেফতারকৃত মোঃসিদ্দিকুর রহমান জানায়, সে চোরাই ডিজেল বিক্রির জন্য উত্তর মতলব থেকে চাঁদপুর মোহনার উদ্দেশ্যে যাচ্ছিলো।

মিডিয়া কর্মকর্তা  আরও বলেন,  বর্তমানে বাংলাদেশে জ্বালানী তেলের সংকটময় মুহুর্তে এ ধরনের তেল চোরকারবারীদের বিরুদ্ধে বাংলাদেশ কোস্ট গার্ড এর অভিযান চলামান রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পরবর্তীতে জব্দকৃত ডিজেল, ইঞ্জিন চালিত স্টীলবডি ট্রলার এবং আটককৃত ব্যক্তিকে চাঁদপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

অভিযানের নেতৃত্ব দেন চাঁদপুর সদর উপজেলা নির্বার্হী কর্মকর্তা রেশমা খাতুন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ