,

আল-আমিনের বিরুদ্ধে আরও একটি মামলা

স্টাফ রিপোর্টার- একসঙ্গে বসবাসের অধিকার, মাসিক ভরণপোষণ ও সন্তানদের খরচ দাবি করে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার আল-আমিন হোসেনের নামে ঢাকার আদালতে মামলা হয়েছে।

বুধবার ঢাকা মহানগর হাকিম শফি উদ্দিনের আদালতে আল-আমিনের স্ত্রী ইসরাত জাহান মামলাটি করেন। ইসরাত নিজেই মামলার বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন।

আদালত সূত্রে জানা যায়, এদিন আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেন। শুনানি শেষে আদালত মামলাটি আমলে নেন। এরপর আল-আমিনকে আদালতে হাজির হতে নোটিশ জারি করেন।

মামলায় বলা হয়, ২০১২ সালের ২৬ ডিসেম্বর ইসরাত জাহান ও আল-আমিনের বিয়ে হয়। তাদের দুটি ছেলে সন্তান রয়েছে। বড় ছেলে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে ইংরেজি ভার্সনে কেজিতে পড়ালেখা করছে।

বেশ কিছুদিন ধরে আল-আমিন স্ত্রী ও সন্তানদের ভরনপোষণ দেন না এবং খোঁজও না নিয়ে এড়িয়ে চলছেন। যোগাযোগও করেন না। গত ২৫ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে আল-আমিন বাসায় এসে স্ত্রীর কাছে যৌতুকের জন্য ২০ লাখ টাকা দাবি করেন। ইসরাত টাকা দিতে অস্বীকার করলে আল-আমিন তাকে এলোপাতাড়ি কিল, ঘুষিসহ লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। ওই সময় আল-আমিন সংসার করবেন না বলেও জানান।

ইসরাত ৯৯৯-এ ফোন করে সাহায্য চাইলে পুলিশ এসে তাকে উদ্ধার করে। পরে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন ইসরাত জাহান। এ ঘটনায় ১ সেপ্টেম্বর মিরপুর মডেল থানায় মামলাও হয়।

আল-আমিন স্ত্রী-সন্তানদের বাসা থেকে বের করে অন্যত্র বিয়ে করবেন বলে জানান। দুই বছর ধরে আলআমিন তার স্ত্রীর খোঁজখবর নেন না এবং বাসায় নিয়মিত থাকেন না। যার কারণে ইসরাত তার দুই সন্তানসহ বাড়িতে শান্তিপূর্ণভাবে বসবাস করার অধিকারসহ মাসিক ভরণপোষণ দাবি করে মামলা করেন।

সবশেষ গত ৩ সেপ্টেম্বর আল-আমিন তার মায়ের মাধ্যমে জানান, ইসরাতের সঙ্গে সংসার করবেন না এবং সন্তানদের ভরনপোষণ দেবেন না। প্রয়োজনে বাসা থেকে বের করে দিয়ে স্ত্রীকে তালাক দেবেন। পরকীয়ায় আসক্তের কারণে একাজ করেছে এবং একজন নারীর সঙ্গে তোলা ছবি ইসরাতে কাছে পাঠান আল-আমিন।

মামলায় আরও বলা হয়, আল-আমিন স্ত্রী-সন্তানদের বাসা থেকে বের করে অন্যত্র বিয়ে করবেন বলে জানান। দুই বছর ধরে আসামি বাদীর খোঁজখবর নেন না এবং বাসায় নিয়মিত থাকেন না। যার কারণে ইসরাত তার দুই সন্তানসহ বাড়িতে শান্তিপূর্ণভাবে বসবাস করার অধিকারসহ মাসিক ভরণপোষণ দাবি করে মামলা করেন।

জীবন ধারণের জন্য ৪০ হাজার, দুই সন্তানের ভরণপোষণ ও ইংলিশ মিডিয়ামে লেখাপড়াবাবদ ৬০ হাজার টাকা আল-আমিনের কাছে পাওয়ার হকদার বলে মামলায় উল্লেখ করেন তার স্ত্রী।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ