,

চাঁদপুরে ডুবে যাওয়া ক্যামব্রিয়ান স্কুল ছাত্রের মৃতদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার- চাঁদপুর জেলার মোহনপুর পর্যটন কেন্দ্রে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া ক্যামব্রিয়ান স্কুল এ্যান্ড কলেজ নারায়নগঞ্জ শাখার ছাত্র সুম্মিত সাহা’র মৃতদেহ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

রবিবার দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৩ ফেব্রুয়ারি চাঁদপুর জেলার উত্তর মতলব থানাধীন মোহনপুর পর্যটন কেন্দ্রে ঘুরতে আসা ক্যামব্রিয়ান স্কুল এ্যান্ড কলেজ নারায়নগঞ্জ শাখার কিছু ছাত্র ও ছাত্রী গোসল করতে নদীতে নামে, এদের মধ্যে দশম শ্রেণির ২ জন ছাত্র সাঁতার কম জানায় নদীতে ডুবে যায়। তাৎক্ষনিক  সকল ছাত্ররা মিলে শাহরিয়ার ইশতিয়াক শামস(১৪) নামক একজনকে উদ্ধার করলেও সুম্মিত সাহা ডুবে যায়। শামস’কে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে সে মৃত্যুবরণ করে ।

তিনি বলেন, পরবর্তীতে নিখোঁজ ছাত্রের লাশ উদ্ধারে বাংলাদেশ কোস্ট গার্ড আউটপোস্ট মোহনপুর সার্চ এন্ড রেসকিউ অপারেশন পরিচালনা করে রবিবার সকালে মোহনপুর পর্যটন কেন্দ্রের সামনে মেঘনা নদী থেকে সুম্মিত শাহা (১৫) এর মৃতদেহ উদ্ধার করে।

নিহত সুম্মিত শাহা বি-বাড়িয়া জেলার নবীনগর থানধীন কাইতলা গ্রামের শুবিংদু সাহার ছেলে। পরবর্তী কার্যক্রমের জন্য মৃতদেহটি মোহনপুর নৌ-পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানান এই কোস্ট গার্ড কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ