,

মুন্সীগঞ্জ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার! গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার- শ্রীনগর থানার ছনবাড়ী চৌরাস্তা এলাকায় অভিযান পরিচালনা করে ১০ কেজি গাজা সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ১০ এর একটি আভিযানিক দল বুধবার ভোর রাতে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন ছনবাড়ী চৌরাস্তা এলাকায় অভিযান পরিচালনা করে আনুমানিক ৩,০০,০০০/- টাকা মূল্যের ১০ (দশ) কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো- আব্দুল কাদের (৩০) ও  আব্দুল কাদের জিলানি (৩৫)।  এসময় তাদের নিকট থেকে ৩টি মোবাইল ফোন ও নগদ- ১,৩৮০ টাকা জব্দ করা হয়েছে।

এসব তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১০ এর সহকারী পরিচালক এনায়েত কবির শোয়েব।

তিনি জানান, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ মুন্সিগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ