,

লালবাগ থেকে মোটরসাইকেল চুরির ঘটনায় ৭জন গ্রেফতার

লালবাগ থেকে মোটরসাইকেল চুরির ঘটনায় ৭জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার \  রাজধানীর লালবাগ কেল্লার সামনে থেকে মোটরসাইকেল চুরির ঘটনায় দায়ের করা মামলায় মুন্সিগঞ্জের লৌহজং এলাকা থেকে চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ থানা পুলিশ।

পরবর্তীতে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বাকি সদস্যদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো- চক্রের মূল হোতা সোহেল, তাঁর সহযোগী সুনীল, হুমায়ূন, হৃদয়, আওয়াল ও স্বাধীন। ঘটনায় সাথে জড়িত রনি নামের অপর একজনকে আগেই গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাঁদের কাছ থেকে চুরি করা ১০টি মোটরসাইকেল ও মোটরসাইকেল চুরিতে ব্যবহৃত বিপুল পরিমাণ চাবি উদ্ধার করা হয়েছে।

বুধবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. জাফর হোসেন এসব তথ্য জানান।

তিনি জানান, লালবাগ জোনের সহকারী পুলিশ কমিশনারের নেতৃত্বে মোটরসাইকেল চুরির ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। চক্রের অন্যতম হোতা সোহেল গত পাঁচ-ছয় বছর ধরে মোটরসাইকেল চুরি করে আসছিল। একটি বাইক চুরির আগে চক্রের প্রধান সোহেল ও সুনীল, আওয়াল নজর রাখত। এরপর সুযোগ বুঝে তাঁদের কাছে থাকা নকল চাবি দিয়ে বাইকের নিরাপত্তা লক ভেঙে দ্রুত সটকে পরত। পরে চক্রের সদস্যরা প্রথমে বাইকটি মাওয়া, মুন্সিগঞ্জ, জাজিরা এলাকায় নিয়ে চক্রের অন্য সদস্যদের কাছে বিক্রি করে দিত। চক্রের ওই সদস্যরা বাইকের নম্বরপ্লেট ও চেসিস নম্বর টেম্পারিং করে সাধারণ মানুষের কাছে বিক্রি করে দেয়।

তিনি আরও জানান, প্রথম ধাপে চুরি করা বাইকগুলো ২৮ থেকে ৩০ হাজার টাকায় বিক্রি হতো। পরে সেই বাইকগুলো সাধারণ মানুষের কাছে ৪০ থেকে ৫০ হাজারে বিক্রি করো হয়।

 

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ