রবিবার, ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

কামরাঙ্গীরচর থেকে সাজাপ্রাপ্ত কুখ্যাত সন্ত্রাসী ভুট্টো গ্রেফতার

স্টাফ রির্পোটার- রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা থেকে অস্ত্র মামলায় ১০ বছরের ও দস্যুতা মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী কুখ্যাত সন্ত্রাসী ভুট্টো কে গ্রেফতার করেছে র‌্যাব।

মঙ্গলবার রাতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার কামরাঙ্গীরচর থানার মাদবর বাজার এলাকায় একটি অভিযান পরিচালনা করে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার ১৪(১১)১৫ নং অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত এবং ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার ১৪(১০)১৫ নং দস্যুতা মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী ও কুখ্যাত সন্ত্রাসী মোঃ ভুট্টো কে গ্রেফতার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১০ এর সহকারী পরিচালক( মিডিয়া) সহকারী পুলিশ সুপার এনায়েত কবির শোয়েব।

তিনি জানান, গ্রেফতারকৃত ব্যক্তি একজন কুখ্যাত সন্ত্রাসী ও অস্ত্র ব্যবসায়ী। সে মামলা দায়েরের পর থেকেই ঢাকা, ভোলাসহ দেশের বিভিন্ন স্থানে নিজেকে আত্মগোপন করে রেখেছিল। এছাড়া সে বেশ কিছুদিন নিজেকে আত্মগোপনে রেখে ঢাকা ও ভোলা জেলাসহ আশপাশের এলাকায় ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি, অস্ত্র কারবারসহ বিভিন্ন অপরাধ করে আসছিল বলে জানা যায় ।

তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ