স্টাফ রিপোর্টার/ দীর্ঘ ২৪ বছর পর চিত্রনায়ক সোহেল চৌধুরী খুনের মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। আজ মামলার বাদী সোহেলের ভাই তৌহিদুল ইসলাম চৌধুরী সাক্ষ্য দিয়েছেন।
তিনি আদালতের কাছে ন্যায়বিচার চেয়েছেন।
ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২-এর বিচারক জাকির হোসেন সাক্ষীর জবানবন্দি রেকর্ড করেন। বিচারক আজ সাক্ষী তৌহিদুলের জবানবন্দি রেকর্ড করেন। পরে বাদীকে জেরা শুরু করেন আসামিপক্ষের আইনজীবীরা।








