,

পাওনাদার দের হাত থেকে বাঁচতে অপহরন নাটক! ২০ দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার

পাওনাদার দের হাত থেকে বাঁচতে অপহরন নাটক! ২০ দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধা

স্টাফ রিপোর্টার-  ঢাকা থেকে নিখোঁজের ২০ দিন পর চট্টগ্রাম থেকে এক ব্যবসায়ীকে উদ্ধার করেছে ডিএমপির উত্তরা পশ্চিম থানা পুলিশ।

উদ্ধারকৃত কেমিকেল ব্যবসায়ী হলেন সজল কুমার রায়(৪৩)।

ঢাকা থেকে কিছু লোক সজল রায়কে ‘কিছু লোক’ তুলে নিয়ে যায় বলে গত ৪ অক্টোবর উত্তরা পশ্চিম থানায় অভিযোগ করেছিলেন তার স্ত্রী।

তবে উদ্ধারের পর ওই ব্যবসায়ী দাবি করেন, তিনি অপহৃত হননি, স্বেচ্ছায় আত্মগোপনে ছিলেন। চট্টগ্রামে বন্ধুর সাথে ঘুরছিলেন। গতকাল চট্টগ্রামে উদ্ধারের পর মঙ্গলবার রাতে তাকে ঢাকায় আনা হয়।

অভিযোগে তার স্ত্রী বলেন ‘গত ৩ অক্টোবর সজল ডাক্তার দেখাতে বাইরে গেলে কিছু লোক তাকে তুলে নিয়ে যায়। ব্যবসায়ের বিরোধের জেরে তাকে তুলে নেওয়া হতে পারে বলে তিনি দাবি করেন। অভিযোগ পাওয়ার পরই উত্তরা পশ্চিম থানার একটি টিম তাকে উদ্ধারে নামেন।

তথ্য প্রযুক্তির সহযোগিতায় গত সোমবার তার অবস্থান চট্টগ্রামে নিশ্চিত করে পুলিশ। ঘূর্ণিঝড় সিত্রাং এর ঝুঁকি মাথায় নিয়েই সজলকে উদ্ধারে চট্টগ্রামে পৌঁছে যায় উত্তরা পশ্চিম থানার একটি টিম।

উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ মহসিন জানান পুলিশ তাকে উদ্ধারে নির্দিষ্ট স্থানে গিয়ে দেখতে পায় ওই ব্যবসায়ী সজল তার এক বন্ধুসহ সেখানে একটি হোটেলে পরটা-ভাজি খাচ্ছেন!

জিজ্ঞাসাবাদে ওই ব্যবসায়ী জানিয়েছেন তাকে কেউ অপহরণও করেনি! তিনি স্বেচ্ছায় আত্মগোপন করেছিলেন! পাওনাদারদের হাত থেকে রক্ষা পেতে নিজেই পালিয়ে গিয়ে আত্মগোপন করে অপহরণের নাটক সাজিয়েছেন।

ওসি মোহাম্মদ মহসীন আরও জানান, তিনি পালিয়ে গিয়ে প্রথমে কিছুদিন গাজীপুরে অবস্থান করেন, এরপর মোহাম্মদপুরও থাকেন কয়েকদিন। এরপর চট্টগ্রামে চলে যান। সেখানে এক বন্ধুর সাথে ঘোরাফেরা করছিলেন।

ওসি মহসীন বলেন তিনি চট্টগ্রামে ঘুরে বেড়ান, আর তাকে খুঁজতে  ১০ জন পুলিশ ২০ দিন ধরে হয়রানি হয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ