,

তেজগাঁওয়ে শিক্ষার্থী নিহতের ঘটনায় মাইক্রোবাসের চালক গ্রেফতার

স্টাফ রিপোর্টার- রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় বিজি প্রেসের সামনে সড়ক পারাপারের সময়  মাইক্রোবাসের ধাক্কায় বিজ্ঞান কলেজের স্কুল শাখার দশম শ্রেণির শিক্ষার্থী আলী হোসেন নিহতের ঘটনায় ঘাতক চালককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মাইক্রোবাস চালক হলো- জিয়াউল হক (৫০)।

সোমবার সকালে আশুলিয়ার বিশ মাইল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ডিএমপির তেজগাঁও বিভাগের পুলিশ সদস্যরা।

তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) আজিমুল হক জানান, রবিবার সকাল সোয়া ৭টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানার বিজি প্রেসের সামনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বিজ্ঞান কলেজ স্কুল শাখার দশম শ্রেণির শিক্ষার্থী আলী হোসেন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা ও পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেল কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় রোববার রাতেই তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি মামলা দায়ের করা হয়।

ওই মামলায় সোমবার সকালে আশুলিয়ার বিশ মাইল এলাকা থেকে ঘাতক মাইক্রোবাসটির চালক জিয়াউল হককে গ্রেফতার করা হয়। এসময় মাইক্রোবাসটিকে জব্দ করা হয়েছে।

ডিসি আজিমুল হক জানান, বিজ্ঞান কলেজ স্কুল শাখার দশম শ্রেণীর ছাত্র মোঃ আলী হোসেন (১৭) এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করে। ঘটনাস্থলের অদূরেই বিজি প্রেস চেকপোস্ট ডিউটিতে নিয়োজিত তেজগাঁও শিল্পাঞ্চল থানার পুলিশ সদস্য ও ট্রাফিক ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যরা তাৎক্ষনিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনাস্থলে অবস্থানরত লোকজনের কাছে জানতে পারে রাস্তা পারাপারের সময় একটি অজ্ঞাত মাইক্রোবাসের ধাক্কায় একজন শিক্ষার্থী আঘাতপ্রাপ্ত হয়েছে। ট্রাফিক ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যরা দ্রুত গতিতে চলন্ত মাইক্রোবাসটিকে ওয়্যারলেসে মেসেজ প্রেরন করে আটক করতে ব্যর্থ হয়।

বিজি প্রেস চেকপোষ্ট ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যরা তাৎক্ষনিকভাবে আহত মোঃ আলী হোসেন (১৭) কে শমরিতা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় তবে আহত মোঃ আলী হোসেনের অবস্থা আশংকাজনক হওয়ায় শমরিতা মেডিকেল কলেজের ডিউটিরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

নিহতের বাবা মিরপুরে একটি রেস্টুরেন্টে কাজ করে। ছেলে ও এক মেয়েকে নিয়ে তিনি তেজগাঁও শিল্পাঞ্চল থানার কুনিপাড়া হ্যাপি হোমস এলাকায় থাকেন। তার দুই সন্তানের মধ্যে মোঃ আলী হোসেন বড়।

অজ্ঞাতনামা মাইক্রোবাসটির রুট ছিলো লাভ রোড থেকে সাত রাস্তার দিকে। ঘটনাস্থল সংলগ্ন রাস্তার ৩৭ টি সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে অজ্ঞাত মাইক্রোবাসটি সনাক্ত করা হয় (ঢাকা মেট্রো গ ১৪-৫৮২৮)।

মাইক্রোবাসটির মালিক ঢাকায় একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। তিনি সাভার থেকে প্রতি সপ্তাহে রবিবার উক্ত মাইক্রোবাসযোগে কর্মস্থল ঢাকায় এসে বৃহস্পতিবার পর্যন্ত ঢাকায় অবস্থান করেন। এসময় গাড়িটি সাভারে তার পারিবারিক প্রয়োজনে ব্যবহৃত হয়।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ