স্টাফ রির্পোটার- ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা থেকে ১৬ কেজি গাঁজাসহ ০২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০।
বৃহস্পতিবার রাতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিন কেরাণীগঞ্জ থানার বাঘাপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে চার লক্ষ আশি হাজার টাকা মূল্যের ১৬ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো সেলিনা আক্তার (৫৫) ও মুক্তা আক্তার (৩২)। এসময় তাদের নিকট থেকে ০৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। 
র্যাব-১০ এর সহকারী পরিচালক (সহকারী পুলিশ সুপার) এনায়েত কবির শোয়েব বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তার দুজনেই পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দক্ষিণ কেরাণীগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা।








