সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সীমান্ত থেকে মাদক এনে ঢাকায় বিক্রি, গ্রেপ্তার ৩

রাজধানীর হাজারীবাগ এলাকায় অভিযান চালিয়ে ফেনসিডিলসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের মতিঝিল বিভাগ।

রোববার (২১ জানুয়ারি) রাতে হাজারীবাগ থানার রায়েরবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো.আদম আলী, মো.সাজ্জাদুল ইসলাম ও মো.আরিফ হাসান। এ সময় তাদের কাছ থেকে ৮০ বোতল ফেনসিডিল ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

এ বিষয়ে ডিবি মতিঝিল বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো.এরশাদুর রহমান বলেন, কয়েকজন লোক রায়েরবাজারের শাহআলী রোড এলাকায় মাদক বিক্রির জন্য অবস্থান করছে- এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতরা লালমনিরহাট জেলার সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিল সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন স্থানে বিক্রি করতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে হাজারীবাগ থানায় মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ