রবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

উত্তরায় ককটেল বিস্ফোরণ!

স্টাফ রিপোর্টার- রাজধানীর উত্তরায় একটি বায়িং হাউজের রান্নাঘরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। উত্তরা পশ্চিম থানাধীন ৫ নং সেক্টরের ৬/এ নাম্বার রোডের ২০ নং বাসায় দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।

উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোহসীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ওই বাসার ফ্লাট নং ২/বি তে ফ্যাশন ভিলেজ নামের একটি বায়িং হাউজ রয়েছে। বায়িং হাউজের রান্নাঘরের ভিতর ৬টি ককটেল বিষ্ফোরণ ঘটে।

তিনি আরও জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য হাবিবুল্লাহ নামের একজনকে উত্তরা পশ্চিম থানায় নিয়ে যাওয়া হয়েছে। আটককৃত হাবিবুল্লাহ সেখানে সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিলো।

ঘটনাস্থল থেকে ১ টি তাজা ককটেল এবং ৬ টি বিস্ফোরিত ককটেলের অংশ বিশেষ জব্দ করা হয়েছে।

 

ককটেল বিস্ফোরণের ঘটনায় পুলিশের পাশাপাশি র‌্যাব এবং অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যরা ছায়া তদন্তে নেমেছে বলেও জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ