বুধবার, ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

লোকসভা নির্বাচনে প্রার্থী হচ্ছেন অক্ষয় কুমার!

সময়টা খারাপ যাচ্ছে অক্ষয় কুমারের। টানা সিনেমা ফ্লপের পর নিজেকে নতুভাবে খুঁজছেন তিনি। বক্স অফিসে ঝড় তুলতে চান। এর মাঝেই খবর, রাজনীতিতে যোগ দিচ্ছেন এই বলিউড খিলাড়ি। খবর হিন্দুস্তান টাইমসের

গণমাধ্যমটি জানিয়েছে, সবকিছু ঠিকঠাক থাকলে ভারতের লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হবেন অক্ষয়। দিল্লির চাঁদনি চক আসন থেকে লড়বেন তিনি।

অক্ষয়ের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্পর্ক অত্যন্ত মধুর। তার ইচ্ছাতেই তাকে চাঁদনি চক থেকে প্রার্থী করার বিষয়ে ভাবনা-চিন্তা শুরু করেছে বিজেপি।

অক্ষয়ের জন্ম ও বেড়ে ওঠা চাঁদনি চক এলাকাতেই। আগে কানাডার নাগরিকত্ব থাকলেও অক্ষয় কিছুদিন আগেই ভারতের নাগরিকত্ব গ্রহণ করেছেন।

গত বছর ভারতের স্বাধীনতা দিবসের দিন অক্ষয় নিজেই জানিয়েছিলেন, তিনি ভারতীয় নাগরিকত্ব গ্রহণ করেছেন এবং ভারতীয় আইন অনুযায়ী তার কানাডার নাগরিকত্ব প্রত্যাহার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ