,

রানি এলিজাবেথের মৃত্যুতে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ বিশ্ব নেতাদের শোক প্রকাশ

রানি এলিজাবেথের মৃত্যুতে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ বিশ্ব নেতাদের শোক প্রকাশ

স্টাফ রিপোর্টার – ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ ৯৬ বছর বয়সে মারা গেছেন। রানি এলিজাবেথের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সাথে শোক প্রকাশ করেছেন বিশ্ব নেতারাও।রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে শুক্রবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর ব্রিটেনে ১০ দিনের শোক চলছে।

বৃহস্পতিবার সকাল থেকেই তার শারীরিক অবস্থা খারাপ হতে থাকে। খবর শুনে রাজপরিবারের সদস্যরা সবাই তার শয্যাপাশে উপস্থিত হন। সন্ধ্যায় তার জীবনাবসান ঘটে। তার মৃত্যুতে বৃটিনের নতুন রাজা চার্লস, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোসহ বিশ্ব নেতারা শোক প্রকাশ করেছেন। বিবিসি

রানির মৃত্যুতে দেশটিতে ১০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। নতুন রাজা চার্লসের পক্ষে ব্রিটিশ রাজপরিবার একটি বিবৃতি প্রকাশ করে জানায়, আমার প্রিয় মা, মহামান্য রানির মৃত্যু আমার এবং আমার পরিবারের সব সদস্যের জন্য এক পরম দুঃখের মুহূর্ত। আমি জানি তাকে হারানোটা সারা দেশ, অধীনস্থ অঞ্চল, কমনওয়েলথ এবং সারা বিশ্বের অসংখ্য মানুষ গভীরভাবে অনুভব করবে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন শোক জানিয়ে বলেন, ৪০ বছর আগে রানির সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ হয়েছিলো। প্রেসিডেন্ট হিসাবে ২০২১ সালে যুক্তরাজ্যে যাওয়ার পর রানি তার বুদ্ধি দিয়ে আমাকে মুগ্ধ করেছিলেন। তার উদারতা দিয়ে আমাকে আন্দোলিত করেছিলেন।

ফ্রান্সের ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, রানি এলিজাবেথ একজন সদয় মনের রানি ছিলেন। তিনি ফ্রান্সের বন্ধু ছিলেন। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, রানির অনুগ্রহ, কমলতা ও অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে একটি রাষ্ট্রকে বিশ্ব দরবারে মোহিত করেছেন। বেশ কয়েকবার তার সাথে আমার দেখা হয়েছে, তিনি তার উষ্ণতা দিয়ে আমাকে বরণ করেছেন। আড়ম্বপূর্ণ পরিবেশেও তিনি রসিকতা করতে পারবেন।

যুক্তরাষ্ট্রের সাবেক আরো এক প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প বলেন, রানি এলিজাবেথের উদার বন্ধুত্ব আমি কখনো ভুলবো না। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, রানি এলিজাবেথের প্রতি কানাডার জনগণের গভীর শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। তিনি আমার প্রিয় মানুষদের একজন ছিলেন। তার কথা কখনো ভুলবো না।

যুক্তরাজ্যের ইতিহাসে সবচেয়ে বেশি সময় সিংহাসন অলংকৃত করে রেখেছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ। মাস কয়েক আগেই তার সিংহাসনে আরোহণের ৭০ বছর উদযাপন করা হয়েছিল। ১৯৫২ সালে ব্রিটিশ সিংহাসনে রানি দ্বিতীয় এলিজাবেথের অভিষেক ঘটে।

বিবিসি জানিয়েছে বৃহস্পতিবার(৮ সেপ্টেম্বর) বালমোরাল ক্যাসল প্রাসাদে তিনি মৃত্যুবরণ করেন। রানি দ্বিতীয় এলিজাবেথের রাজকীয় বাসভবন বাকিংহাম প্যালেস এক বিবৃতিতে বলেছে: ‘রানি বালমোরালে শান্তিপূর্ণভাবে মারা গেছেন।’

রানি এলিজাবেথ গ্রীস্মকালীন আবাস স্কটল্যান্ডের বালমোরাল ক্যাসল প্রাসাদে ছিলেন। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) এ প্রাসাদে এক অনুষ্ঠানের মাধ্যমে লিজ ট্রাসকে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে অনুমোদন দেন রানি। পরদিন বুধবার (৭ সেপ্টেম্বর) প্রিভি কাউন্সিলের সঙ্গে এক বৈঠক থাকলেও তা বাতিল করেন রানি।

এপির খবরে বলা হয়, বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বালমোরাল প্যালেসের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, সকালে পর্যবেক্ষণের পর চিকিৎসকরা রানির স্বাস্থ্য নিয়ে উদ্বেগ জানান। এরপর তাকে চিকিৎসকের তত্ত্বাবধানে রাখা হয়। দ্বিতীয় এলিজাবেথ (এলিজাবেথ আলেকজান্ড্রা ম্যারি ) মৃত্যুর আগে তিনি ছিলেন যুক্তরাজ্য এবং আরও ১৫ টি কমনওয়েলথ রাজ্যের রাণী। এলিজাবেথ লন্ডনের মেফেয়ারে ইয়র্কের ডিউক এবং ডাচেস (পরে রাজা জর্জ এবং রাণী এলিজাবেথ)-এর প্রথম সন্তান হিসেবে জন্মগ্রহণ করেছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ