,

২৬ মার্চের মধ্যেই শহীদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে পারব -মুক্তিযুদ্ধমন্ত্রী

স্টাফ রিপোর্টার- আগামী ২৬ মার্চের মধ্যেই শহীদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

বুধবার রায়েরবাজারে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মুক্তিযুদ্ধে ৩০ লাখ ব্যক্তি শহীদ হয়েছেন উল্লেখ করে মন্ত্রী বলেন, সমাজে সবাই বুদ্ধিজীবী হন না। ১০ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী বুদ্ধিজীবীদের হত্যার নীলনকশা প্রণয়ন করে। এদিন তারা জাতির শ্রেষ্ঠ সন্তানদের নিয়ে গিয়ে হত্যা করা শুরু করে। সর্বশেষ ১৪ ডিসেম্বর সব থেকে বড় ঘটনাটি ঘটে। পাকিস্তানি হানাদার বাহিনী এই দিনেই জাতির শ্রেষ্ঠ সন্তানদের গুম করে হত্যা করেছিল।

তিনি জানান, শহীদ বুদ্ধিজীবীদের তালিকা করতে জাতীয়ভাবে কমিটি করা হয়েছে। একটি তালিকা করা হয়েছে। শতাধিক নতুন আবেদন পাওয়া গেছে। ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের মধ্যেই শহীদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে পারবেন বলে আশা করেন মন্ত্রী।

মুক্তিযোদ্ধাদের জন্য আলাদা করে কবরস্থান করা হবে। যাতে করে দেখেই লোকজন বুঝতে পারে এটা মুক্তিযোদ্ধাদের কবর। পাশাপাশি চিকিৎসা সুবিধা বৃদ্ধি করে স্বাস্থ্যঝুঁকি কমানো হবে।

জাতির মেধাবী সন্তানদের সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল উল্লেখ করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, স্মৃতিসৌধে এলে বোঝা যায় পাকিস্তান সেনাবাহিনী কতটা নিষ্ঠুর, নির্মম ছিল। এসময় জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ করা জাতির দাবি বলে মন্তব্য করেন মন্ত্রী।

তিনি বলেন, ‘স্বাধীন বাংলাদেশে জামায়াতের রাজনীতি করার অধিকার থাকতে পারে না। এখনো রাজাকারদের দোসররা বাংলাদেশে সক্রিয়।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ