স্টাফ রিপোর্টার- দৈনিক পথে প্রান্তরে পত্রিকার প্রকাশক ও সম্পাদক ফিরোজ আল মামুনের (ফিরোজ মান্না) মমতাময়ী মা “মাজেদা বেগম” মঙ্গলবার (২১ ফেব্রুয়ারী) বিকেল ৪:৩০ টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।জীবদ্দশায় তিনি ৩ পুত্র সন্তান ও ৪ কন্যা সন্তানের জননী। দীর্ঘদিন যাবৎ তিনি ডায়বেটিস সহ নানা দূরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন।
বুধবার সকাল ৯টায় নিজ বাস ভবন টাংগাইল সদর থানার মালতিপাড়ায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
তার প্রয়ানে “পথে প্রান্তরে” পরিবারে নেমে এসেছে শোকের ছায়া । মরহুমার রূহের মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে “পথে প্রান্তরে” পরিবার ।








