,

ঢাকা চিরিয়াখানায় শিশুর হাত কামড়ে ছিঁড়ে নিয়ে গেল হায়েনা

স্টাফ রিপোর্টার- চিড়িয়াখানায় ঘুরতে আসা এক শিশুর হাত কামড়ে ছিঁড়ে নিয়ে গেছে হায়েনা। বর্তমানে শিশুটি রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন।
বৃহস্পতিবার (৮ জুন) দুপুর ১২ টার দিকে এই ঘটনা ঘটে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ইফতেখার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘চিড়িয়াখানায় ঘুরতে আসা শিশুটি খাঁচার বাইরে থেকে ভেতরে হাত ঢুকালে এই দুর্ঘটনা ঘটে। বর্তমানে শিশুটি রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ইতোমধ্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ হাসপাতালে গিয়ে শিশুটির খোঁজ-খবর নিয়েছে। এছাড়াও কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছে।’

ইফতেখার হোসেন বলেন, ‘যুগ্মসচিবের নেতৃত্বে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে একটি এবং প্রাণিসম্পদ অধিদফতর আরেকটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটি দুটিকে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন দিতে জন্য বলা হয়েছে।’

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ শিশুটির পাশে আছে বলে জানান ইফতেখার।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ