মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

দেশের প্রথম পাতাল রেল নির্মাণ কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার – দেশের প্রথম পাতাল রেল নির্মাণকাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বেলা ১১টার দিকে পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকায় এই কাজের উদ্বোধন করলেন তিনি।  ম্যাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি-১) প্রকল্পের আওতায় দ্বিতীয় মেট্রোরেল ও প্রথম পাতাল রেল নির্মাণ করা হবে। দ্বিতীয় মেট্রোরেল নির্মাণকাজের উদ্বোধনও করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দেশের প্রথম মেট্রোরেলের উড়ালপথের অংশ রাজধানীর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চালু হয়েছে। এবার দ্বিতীয় মেট্রোরেল হচ্ছে বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত, যা মূলত পাতাল রেল। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) অধীনে বাস্তবায়ন হতে চলা প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ এই রেলপথ মাটির নিচে নির্মিত হবে।

এদিকে পাতাল রেল নির্মাণ কাজের উদ্বোধন উপলক্ষ্যে পূর্বাচলের ৪ নম্বর সেক্টরে এক জনসভার আয়োজন করা হয়েছে। সেখানে স্থানীয়দের উদ্দেশ্য ভাষণ দেবেন তিনি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। রঙিন ব্যানার, ফেস্টুন, তোরণ আর পোস্টারে ছেয়ে গেছে পুরো এলাকা। গতকাল গভীর রাত থেকেই নেতাকর্মীরা সভামঞ্চের বাইরে ভিড় করতে শুরু করেছেন।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক জানিয়েছে, সরকার ২০২৬ সালের মধ্যে আনুমানিক ৫২,৫৬১.৪৩ কোটি টাকা ব্যয়ে বিমানবন্দর থেকে কমলাপুর এবং পূর্বাচল থেকে নতুন বাজার পর্যন্ত মাটির নিচ দিয়ে এবং এলিভেটেড উভয় সুবিধা সম্বলিত এমআরটি লাইন-১ নির্মাণ করবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ