,

দেশের সার্বভৌমত্ব ও আর্থসামাজিক উন্নয়নে সেনাবাহিনীর ভূমিকা রাখতে হবে – রাষ্ট্রপতি

দেশের সার্বভৌমত্ব ও আর্থসামাজিক উন্নয়নে সেনাবাহিনীর ভূমিকা রাখতে হবে - রাষ্ট্রপতি

স্টাফ রিপোর্টার – রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। রোববার দুপুরে বঙ্গভবনে সাক্ষাৎকালে সেনাবাহিনীর সার্বিক কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন সেনাপ্রধান।

এ ছাড়া সেনাবাহিনীর উন্নয়নে গৃহীত নানা পদক্ষেপ ও বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরেন এস এম শফিউদ্দিন আহমেদ। এ সময় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সেনাবাহিনীর কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করে বলেন, ফোর্সেস গোল- ২০৩০ এর আলোকে সেনাবাহিনীর উন্নয়ন কর্মকাণ্ড আগামীতেও অব্যাহত থাকবে।

সেনাবাহিনী দেশের গৌরব উল্লেখ করে দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি আর্থসামাজিক উন্নয়নে সেনাবাহিনী তাদের কার্যক্রম অব্যাহত রাখবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি। সাক্ষাৎকালে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ তার সম্প্রতি ভারত সফরের বিভিন্ন বিষয় সম্পর্কেও রাষ্ট্রপতিকে অবহিত করেন।

পরে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মোহাম্মদ মুসলিম চৌধুরী বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কছে বার্ষিক অডিট ও হিসাব রিপোর্ট পেশ করেন। এ সময় সিএজি প্রতিবেদনের বিভিন্ন দিক সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক রাষ্ট্রপতির কাছে ৪৭টি অডিট ও হিসাব রিপোর্ট পেশ করেন।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, আর্থিক খাতে শৃঙ্খলা নিশ্চিত করতে অডিটের গুরুত্ব অপরিসীম। তিনি আরও বলেন, জনগণের অর্থ যাতে সঠিকভাবে ব্যয় হয় তা নিশ্চিত করতে হবে। এ সময় অডিট আপত্তি নিষ্পত্তিতে আরও তৎপর হওয়ার নির্দেশ দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এবং সচিব সংযুক্ত মো. ওয়াহিদুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ