,

বিনিয়োগ সম্মেলনে বাংলাদেশ-জাপান ১১ সমঝোতা স্মারক সই

বিনিয়োগ সম্মেলনে বাংলাদেশ-জাপান ১১ সমঝোতা স্মারক সই

স্টাফ রিপোর্টার – জাপানে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে বিনিয়োগ সম্মেলনে ১১ টি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে বাংলাদেশ ও জাপান। বৃহস্পতিবার টোকিওতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর শেখ হাসিনার উপস্থিতিতে জেসিসিআই এবং এফবিসিসিআই অন্তর্ভুক্ত বাংলাদেশ ও জাপানের বেসরকারি কোম্পানির মধ্যে ১১টি সমঝোতা স্মারক (এমওইউ) বিনিময় করা হয়। বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবায়াত-উল-ইসলাম সম্মেলনে একটি প্রেজেন্টেশন দেন।

বাংলাদেশে আরও বেশি পরিমাণে জাপানি বিনিয়োগের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ বিনিয়োগ, শিল্পায়ন এবং রপ্তানির জন্য একটি আঞ্চলিক কেন্দ্র হতে যাচ্ছে। টোকিওতে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটে যোগ দিয়ে এ আহ্বান জানান তিনি। শেখ হাসিনা বলেন, বাংলাদেশ বিএই অঞ্চলে এবং এর বাইরে বিভিন্ন গন্তব্যে রপ্তানির জন্য একটি আঞ্চলিক কেন্দ্র হিসেবে আবির্ভূত হবে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা) যৌথভাবে ‘বাংলাদেশ ও জাপানের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ’ শীর্ষক এ সম্মেলনের আয়োজন করে।

বাংলাদেশে বিনিয়োগে রিটার্ন ধারাবাহিকভাবে বেশি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ ছাড়া বাংলাদেশের ব্যবসাবান্ধব আর্থিক ও অ-আর্থিক নীতি এবং প্রণোদনা, স্থিতিশীল গণতন্ত্র, বিচক্ষণ শাসন ও নেতৃত্বের নিশ্চয়তা বৈদেশিক বিনিয়োগের ভালো ফল দেবে।

তিনি বলেন, আমরা আত্মবিশ্বাসের সঙ্গে আশ্বস্ত করতে পারি যে বাংলাদেশ বৈশ্বিক বিনিয়োগকারীদের জন্য একটি সুনিশ্চিত ভবিষ্যৎ নিশ্চিত করে। আমরা বিশ্বের সব বিনিয়োগকারী এবং বিশেষ করে জাপানি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের জন্য স্বাগত জানাই।

তিনি আরও বলেন, প্রকৃত বিনিয়োগ এখনো কম। আমরা জাপানের কাছ থেকে আরও বিনিয়োগ চাই। আমি আপনাদের সবাইকে বাংলাদেশে আসার জন্য এবং ব্যবসা ও বিনিয়োগের সম্ভাবনাগুলো অন্বেষণ করতে আমন্ত্রণ জানাচ্ছি।

১১টি সমঝোতা স্মারক

১. দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সম্পর্কিত তথ্য আদান-প্রদান, ইভেন্টে অংশগ্রহণ এবং উভয় দেশের বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে অভিন্ন বাধা চিহ্নিত করে দুই দেশের ব্যবসায়িক গ্রুপের মধ্যে ঘনিষ্ঠ ও ফলপ্রসূ যোগাযোগ গড়ে তোলার লক্ষ্যে একে অপরকে সহযোগিতা করবে জেসিসিআই এবং এফবিসিসিআই। এ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক সই করে জাপান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (জেসিসিআই) এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।

২. বাংলাদেশে লায়ন কল্লোল লিমিটেড (LKL) এর ব্যবসা আরও সম্প্রসারণের লক্ষ্যে লায়ন এবং বিএসইজেড (বাংলাদেশ এসইজেড) বিএসইজেডে জমি বরাদ্দে একটি চুক্তি স্বাক্ষর করে।

৩. চট্টগ্রামের আনোয়ারায় একটি উচ্চ-দক্ষতা সম্পন্ন ৭০০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল গ্যাস-চালিত বিদ্যুৎ কেন্দ্রের উন্নয়ন, নির্মাণ এবং পরিচালনার জন্য জাপানের ইতোচু এবং বাংলাদেশের কঊচঈঙ এ্যান্ড অকঐ পিপি প্রজেক্ট একটি চুক্তি স্বাক্ষর করে।

৪. নতুন সৌর বিদ্যুৎ প্রকল্পে যৌথ বিনিয়োগ ও উন্নয়নে জাপানের মারুবেনি এবং বাংলাদেশের ডোরিন গ্রুপের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

৫. একটি ব্যবসায়িক এবং মূলধন জোট গঠনের লক্ষ্যে যৌথ উদ্যোগ নিতে জাপানের মারুবেনি এবং বাংলাদেশের বিজেআইটি একটি চুক্তি স্বাক্ষর করে।

৬. বাংলাদেশে একটি জাপানি স্ট্যান্ডার্ড ডেন্টাল ল্যাবরেটরি প্রতিষ্ঠার জন্য যৌথ উদ্যোগ নিতে জাপানের মেদিনা ডেন্টাল কোম্পানি এবং বাংলাদেশের অওঈঐও হেলথ কেয়ার গ্রুপের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

৭. বাংলাদেশে বসানো ২০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্রের ভাসমান ও গ্রাউন্ডের যৌথ উন্নয়নে জাপানের সুমিতোমো কর্পোরেশন এবং বাংলাদেশের পার্কার বাংলাদেশ লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

৮. বাংলাদেশে একটি নতুন সাইবার নিরাপত্তা প্রশিক্ষণ কেন্দ্র গড়ার লক্ষ্যে জাপানের পাইপলাইন এবং বাংলাদেশের ইরো ভিজিলের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

৯. বাংলাদেশে জ্বালানি অবকাঠামো নির্মাণের জন্য একটি যৌথ উদ্যোগ গঠনে জাপানের জেরা এবং বাংলাদেশের সামিট গ্রুপের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

১০. পারস্পরিক সহযোগিতার জন্য ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এজেন্সি (ঋঝঅ) জাপান এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) মধ্যে এক্সচেঞ্জ অব লেটার (ইওএল) স্বাক্ষরিত হয়।

১১. আইসিটি শিল্পের ক্ষেত্রে উভয় দেশের সদস্যদের মধ্যে জ্ঞান আদান-প্রদান এবং ব্যবসায়িক আদান-প্রদান ও পারস্পরিক সহযোগিতা প্রতিষ্ঠার লক্ষ্যে Japan Information Technology Services Industry Association (JISA) Ges Bangladesh Association of Software & Information Services (BASIS) এরমধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ