শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

মধ্যরাতে হাসপাতালে নেওয়া হলো খালেদা জিয়াকে

স্টাফ রিপোর্টার- বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়েছে। রাত দেড়টার কিছু সময় পর তাকে হাসপাতালে নেওয়া হয়।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বলেন, ‘শারীরিক অসুস্থতা বোধ করায় ম্যাডামকে হাসপাতালে আনা হয়েছে। বিস্তারিত পরে জানাতে পারব।

খালেদা জিয়ার একজন চিকিৎসক জানান, কিছুটা অসুস্থতার জন্য তাকে বাসায় রাখাটা ঝুঁকিপূর্ণ। তাই হাসপাতালে আনা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পরে বলা যাবে তিনি কতটা অসুস্থ এবং কী করণীয়।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ