মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

মুক্তি পেলেন বিএনপি নেতা সৈয়দ এমরান সালেহ প্রিন্স

জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ১টায় কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান তিনি। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, সৈয়দ এমরান সালেহ প্রিন্স কারাগার থেকে বের হয়ে সরাসরি কলাবাগানের বাসভবনে যান।

এর আগে গত বছরের ৪ নভেম্বরে নাশকতা মামলায় রাজধানীর বাড্ডার এক আত্মীয়ের বাসা থেকে সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে গ্রেপ্তার করে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ