,

বিএনপি জাতীয় পতাকার অবমাননা করেছে -কাদের

স্টাফ রির্পোটার- জাতীয় পতাকা লাঠিতে বেঁধে মারামারি করে বিএনপি পতাকার অবমাননা করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে যুবলীগ।

পঁচাত্তরের পরে বাংলাদেশে সবচেয়ে সৎ, যোগ্য ও সাহসী নেতার নাম শেখ হাসিনা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু কন্যা নিজের ভাগ্য ও সুখের জন্য রাজনীতি করে না। শেখ হাসিনা রাজনীতি করেন মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, পিতা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের জন্য।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বৈশ্বিক সংকট শুধু বাংলাদেশের একার নয়, পুরো বিশ্বে, বিএনপি এই ইস্যু নিয়ে রাজনৈতিক ফায়দা লুটতে মিথ্যাচার করছে।

তিনি বিএনপি নেতাদের প্রশ্ন রেখে বলেন রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সারাবিশ্বে জ্বালানি তেল ও বিদ্যুৎ সংকট, কিন্তু আজ বিএনপি ক্ষমতায় থাকলে দেশের কি হতো? দেশ কি ভালো থাকতো?

যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল ও বিশিষ্ট সাংবাদিক অজয় দাস গুপ্ত।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ