সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

সপ্তাহের ব্যবধানে মুরগীর কেজিতে ৩০ টাকা বৃদ্ধি !

স্টাফ রিপোর্টার- কয়েক সপ্তাহ ধরে মুরগির দাম বেড়েই চলছে। সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে ব্রয়লার মুরগির দাম বেড়েছে কেজিতে ৩০ টাকা। ব্যবসায়ীরা বলছেন, বাজারে মুরগির চাহিদা বাড়লেও সরবরাহ বাড়েনি। এছাড়া রোজার আগে মানুষ বেশি করে মুরগি কিনছেন। এ কারণে মুরগির দাম বেড়েছে।

শুক্রবার রাজধানীর, ফার্মগেট কাওরান বাজার, মিরপুরসহ কয়েকটি বাজার ঘুরে এই তথ্য পাওয়া গেছে।

কলমিলতা বাজারের মুরগি বিক্রেতা আল আমিন জানান, এক সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম বেড়েছে কেজিতে ৩০ টাকা। সোনালি মুরগির দাম বেড়েছে কেজিতে ৭০ টাকা পর্যন্ত। গত সপ্তাহে ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে ১৯০ থেকে ২০০ টাকা। আজ প্রতি কেজি বিক্রি হচ্ছে ২২০ থেকে ২২৫ টাকা। আর ২৭০ টাকার সোনালি মুরগি আজ বিক্রি হচ্ছে ৩৪০ টাকায়।

দাম বৃদ্ধির বিষয়ে কারওয়ান বাজারের সবুজ পোল্ট্রি ফার্মের মালিক মো. সবুজ মিয়া বলেন, বাজারে মুরগি কম আসছে। এছাড়া রোজার আগে মানুষ বেশি করে মুরগি। তার পাইকারের কাছ থেকে বেশি দামে কিনতে হচ্ছে। তাই মুরগির দাম বাড়ছে।

এদিকে শীতকালীন সবজির দাম কিছুটা ওঠা-নামা করছে। বাজারে সিম ৩০-৪০ টাকা, মরিচ ১৪০ টাকা, বেগুন ৪০-৫০ টাকা, আলু ২৫ টাকা, পেঁপে ২৫ টাকা, গাজর ৪০ টাকা ঢেঁড়স ৬০ টাকা, মুলা ২৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া ফুলকপি প্রতি পিস আকার-ভেদে ৩০-৪০ টাকা, পাতা কপি আকার ৩৫-৪০ টাকা বিক্রি করছি।

এদিকে মারগীর সাথে পাল্লা দিয়ে বাজারে ডিমের দাম উর্ধ্বমুখী। এক সপ্তাহে ডিমের দাম হালিতে ১০ টাকা পর্যন্ত বেড়েছে। গত সপ্তাহে ৪০ টাকায় বিক্রি হওয়া ডিমের হালি এ সপ্তাহে ৫৫ টাকায় বিক্রি হচ্ছে।

তেজগাঁও ডিম ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সাবেক সভাপতি আমান উল্লাহ বলেন, রমজান মাসের আগে ডিমের দাম কমার সুযোগ নেই। রোজা শুরু হলে ডিমের চাহিদা কম থাকবে। তখন ডিমের দাম কমবে। রোজার ঈদ শেষ হলে আবারও ডিমের বাজার বাড়বে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ