,

হজের উদ্দেশ্যে সৌদি পৌছেছেন লক্ষাধিক হজযাত্রী, ১ জনের মৃত্যু

চলতি বছর পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সোমবার (১৯ জুন) মধ্যরাত রাত ১টা ৫৯ মিনিটে ১ লাখ ১ হাজার ৬০০ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৯ হাজার ৭৯৮ ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী ৯১ হাজার ৮০২ জন। আর এ পর্যন্ত ২৩ হজযাত্রীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২০ জুন) সকালে এয়ারলাইন্স, সিভিল অ্যাভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য তুলে ধরেছে হজ সম্পর্কিত বুলেটিন।

এখন পর্যন্ত ১ লাখ ২২ হাজার ৪৭৪টি ভিসা ইস্যু করা হয়েছে। এর মধ্যে সরকারি ব‍্যবস্থাপনার হজযাত্রীর ভিসা ১০০ শতাংশ এবং বেসরকারি ব‍্যবস্থাপনার হজযাত্রী ভিসা ৯৯ শতাংশ।

এদিকে এখন পর্যন্ত ২৩ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে। এর মধ্যে ২০ জন পুরুষ ও তিনজন নারী। তাদের মধ্যে মক্কায় মারা গেছেন ১৯ জন, মদিনায় ৪ জন। সবশেষ মারা যাওয়া ব্যক্তির নাম মো. আবদুল আজিজ (৫৩)।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ