শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বিএনপি নেতা আমিনুলকে আটকের অভিযোগ

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল হককে পুলিশ আটক করেছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (২ নভেম্বর) ভোর সাড়ে ৪টায় গুলশান লেকপাড়ের একটি হোটেল থেকে তাকে আটক করা হয় বলে জানান রিজভী।

রিজভী বলেন, আমিনুল হককে আটকের আগে পুলিশ হোটেলটি ঘিরে রাখে। তারপর তাকে আটক করে।

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর নয়াপল্টনের মহাসমাবেশে পুলিশি হামলা, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতাকর্মীদের গ্রেপ্তারসহ সরকার পদত্যাগের এক দফা দাবিতে ৩১ অক্টোবর, ১ ও ২ নভেম্বর অবরোধ কর্মসূচি ঘোষণা করে বিএনপি। পরে জামায়াত ইসলামীও তিনদিনের অবরোধ কর্মসূচি ঘোষণা করে। আজ অবরোধের শেষ দিন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ