মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

অসহায় মানুষের পাশে আছে শেখ হাসিনার সরকার – খাদ্যমন্ত্রী

অসহায় মানুষের পাশে আছে শেখ হাসিনার সরকার - খাদ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার – খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার বলেছেন, শেখ হাসিনার সরকার গরিব ও অসহায় মানুষের পাশে আছে। বর্তমান সরকারের আমলে কেউ না খেয়ে থাকবে না। তিনি বুধবার ঢাকার আব্দুল গনি রোডে ভ্রাম্যমাণ ওএমএস (ট্রাকসেল) বিক্রয় কার্যক্রম আকস্মিক পরিদর্শনকালে উপস্থিত ভোক্তাসাধারণের উদ্দেশে এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতার কারণেই আজ দেশে খাদ্য নিয়ে হাহাকার নেই এবং দেশের মানুষ কষ্টেও নেই। পৃথিবীব্যাপী করোনা মহামারি ও আর্থিক সংকটের মধ্যেও বাংলাদেশের মানুষের জন্য সরকার খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে চলেছে।

তিনি আরো বলেন, বিগত সময়ে ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে ওএমএস- খাদ্যবান্ধব চালু থাকে না। ভোক্তাসাধারণকে স্বস্তি দিতে সরকার এ সময়েও এটা চালু রেখেছে। প্রয়োজনে সারা বছর স্বল্প আয়ের মানুষের জন্য খাদ্য সহায়তা অব্যাহত রাখা হবে বলে তিনি ভোক্তাদের আশ্বস্ত করেন।

ওএমএসের চাল-আটা কিনতে আসা ভোক্তাসাধারণ ওএমএস কার্যক্রমের জন্য সরকারকে ধন্যবাদ জানান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করেন। তাঁরা ওএমএসে আরো বেশি পরিমাণ চাল-আটা ও বিক্রয় কেন্দ্রের সংখ্যা বাড়ানোর অনুরোধ করেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ