স্টাফ রিপোর্টার – আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মন্তব্য করেছেন, বিএনপির পদযাত্রায় বাধা দেয়ার জন্য নয়, জনগণের নিরাপত্তার জন্য আওয়ামী লীগ কর্মসূচি দিচ্ছে। তিনি বলেন, আমরা জনগণকে পাহারা দেই, আমরা জনগণের পাহারাদার। গাজীপুরে একটি রিসোর্টে অভিনয় শিল্পী সংঘের বার্ষিক সাধারণ সভা ও আনন্দ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ওবায়দুল কাদের। সেখানেই তিনি এমন কথা বলেন।
সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা ক্ষমতায় আছি। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ১৪ বছর ক্ষমতায়। ক্ষমতাসীন দল হিসেবে দেশের জনগণের জানমাল রক্ষা করা আমাদের করণীয় দায়িত্ব। জনগণের জানমাল আমাদের রক্ষা করতে হবে।
সঙ্গে যোগ করেন, আমাদের এখানকার অভিজ্ঞতা সুখকর না। বিএনপি আন্দোলনের কথা বলে আতংক ছড়ায়। তারা যখনই আন্দোলন করে ভাঙচুর করে, মানুষকে পুড়িয়ে মারে। আমরা এসব কারণে জনগণকে পাহারা দেই।
তিনি বলেন, এই সরকার যতদিন ক্ষমতায় আছে, অভিনয় শিল্পীদের কোনো কালো আইন নিয়ন্ত্রণ করতে পারবে না।
ওবায়দুল কাদের বলেন, আমাদের এখানকার অভিজ্ঞতা সুখকর না। বিএনপি আন্দোলনের কথা বলে আতঙ্ক ছড়ায়। তারা যখনই আন্দোলন করে ভাঙচুর করে, মানুষকে পুড়িয়ে মারে। আমরা এসব কারণে জনগণকে পাহারা দেই।
এরআগে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছিলেন, বর্তমান সরকারের নানামুখি উন্নয়ন কর্মকাণ্ডে দেশের মানুষ খুশি, শুধু মন খারাপ বিএনপির।
তিনি বলেন, বিশ্বব্যাপী চলা সংকটেও দেশের মানুষ শেখ হাসিনার ওপর খুশি। শেখ হাসিনার সততায় খুশি। শেখ হাসিনার উন্নয়নে খুশি। শুধু মন খারাপ বিএনপির। উন্নয়ন দেখলে তাদের ভালো লাগে না, অন্তর জ্বালায় ভোগে।
সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প তুলে ধরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ১৪ বছর আগের ও পরের মোহাম্মদপুরের মধ্যে দিন রাতের পার্থক্য। মোহাম্মদপুর এখন আলোয় আলোকিত। এটা এখন ডিজিটাল নগরী। এই নগরী এখন উন্নয়নের ঝলকে আলোকোজ্জ্বল। মোহাম্মদপুর, আদাবরের যে দিকেই তাকাবেন উন্নয়ন, শুধু উন্নয়ন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই এত উন্নয়ন সম্ভব হয়েছে।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি বাংলাদেশেকে আফগানিস্থান বানাতে চায়। মেয়েদের দমিয়ে রাখতে চায়। অথচ শেখ হাসিনা নারীদের অধিকার নিশ্চিত করেছেন।
ওবায়দুল কাদের বলেন, কিছুদিন আগে ডোনাল্ড লু বাংলাদেশ সফরে এসেছিলেন। সরকারের সঙ্গে কথাবার্তা বলেছেন। আমেরিকার দূতের সঙ্গে কথা বলতে বিএনপি অনেক চেষ্টা করেছিল, সফল হয়নি। বিএনপি ক্রমেই বন্ধুহীন হয়ে পড়ছে। নষ্ট রাজনীতির হোতা হচ্ছে বিএনপি। এদের কাছে গণতন্ত্র, জনগণ কেউই নিরাপদ নয়।
ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা মহাকাশে স্যাটেলাইট পাঠিয়েছেন। তার মাধ্যমে আমাদের ছেলে-মেয়েরা এখন বিদেশী চ্যানেলে দেখতে পায়। তিনি মাতারবাড়িতে, পায়রায় গভীর সমুদ্রবন্দর বানিয়েছেন, শতভাগ বিদ্যুৎ নিশ্চিতের লক্ষ্যে রূপপুর, রামপাল বিদ্যুৎকেন্দ্র বানিয়েছেন। শেখ হাসিনাই একদিনে ১০০ সেতু, ১০০ রাস্তা উদ্বোধন করেছেন। সংকটের সময়েও অতিরিক্ত টাকা দিয়ে জ্বালানি, খাদ্যশস্য কিনছেন। কিন্তু দিচ্ছেন কম দামে।








