রবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

আ.লীগের দরজা খুলে দিলে বিএনপি হুমড়ি খেয়ে পড়বে : কাদের

নৈরাজ্য সৃষ্টি করে সরকার পরিবর্তনের দুঃস্বপ্ন দেখে লাভ নেই - কাদের

স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগের দরজা খুলে দিলে বিএনপি থেকে আসা লোকের সারি দীর্ঘ হবে। বিএনপির জেলা পর্যায়ে অনেকেই আওয়ামী যোগ দিতে চায়। শনিবার রাজধানীর সেগুনবাগিচায় বিএমএ মিলনায়তনে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন আয়োজিত শোক দিবসের আলোচনায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের নেপথ্যের কুশিলবদের এখনো জানার বাকি আছে। বঙ্গবন্ধু পরিবারের হত্যাকাণ্ডের পর দলীয় নেতাদের ব্যর্থতা ছিল তা অস্বীকার করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের অভিযোগ করেন, জিয়াউর রহমান হত্যাকারীদের সাহস দিয়ে সমান অপরাধ করেছেন। বিশ্বের বিভিন্ন দেশের সাথে বাংলাদেশের বন্ধুত্ব আছে কিন্তু বিএনপির মতো কোনো প্রভু নেই বলেও জানান ওবায়দুল কাদের। আগামী জাতীয় নির্বাচনেই শেখ হাসিনার জনপ্রিয়তার প্রমাণ পাওয়া যাবে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ