রবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ঈদের পরে শুরু হবে এসএসসি পরীক্ষা

ঈদের পরে শুরু হবে এসএসসি পরীক্ষা

স্টাফ রিপোর্টার : ভয়াবহ বন্যার কারণে স্থগিত হয়ে যায় এসএসসি পরীক্ষা। ১৯ জুন শুরু হয়ে ৬ জুলাই শেষ হওয়ার কথা ছিল পরীক্ষার। কিন্তু বন্যার কারণে পরীক্ষা স্থগিত হয়। চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা ঈদুল আজহার পর শুরু হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক এ তথ্য জানান।

আবু বকর ছিদ্দীক বলেন, দেশে সার্বিক বন্যার কারণে ঈদের আগে পরীক্ষা নেওয়া যাবে না। ঈদের পর পরীক্ষা নিতে হবে। আর এসএসসি পরীক্ষা পিছিয়ে যাওয়ার কারণে এইচএসসি পরীক্ষাও পিছিয়ে যাবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ