,

ঈদের প্রধান জামাত জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায়

স্টাফ রিপোর্টার : পবিত্র ঈদুল আজহা আগামীকাল রোববার উদযাপন করা হবে। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে জাতীয় ঈদগাহ ও ঐতিহাসিক শোলাকিয়ায় এবার ঈদের নামাজ আদায় করবেন মুসল্লিরা।

এবার ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায়। তবে বৈরী আবহাওয়া থাকলে ঈদের প্রধান জামাত সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের নামাজের ৫টি জামাত অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, ঈদের দিন সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা ও ১০টা ৪৫ মিনিটে বায়তুল মোকাররমে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ