বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ওবায়দুল কাদেরের বক্তব্যের সময় ভেঙে পড়ল মঞ্চ

ওবায়দুল কাদেরের বক্তব্যের সময় ভেঙে পড়ল মঞ্চ

স্টাফ রিপোর্টার – বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে সাবেক নেতাকর্মীদের মিলনমেলা করছে সংগঠনটি। মিলনমেলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের সময় মঞ্চ ভেঙে পড়ে। শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এ ঘটনা ঘটে।

ধারণা করা হচ্ছে, মঞ্চে অতিরিক্ত মানুষ ওঠার কারণে এটি হতে পারে। ওই সময় মঞ্চে থাকা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ অনেকে আহত হয়েছেন। ওই সময় মঞ্চে উপস্থিত ছিলেন, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকগণ।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ