,
একনেক সভায় ৮ হাজার ৭৩৯ কোটি টাকার ছয়টি প্রকল্প অনুমোদন

কারও কাছে আমরা হাত পেতে চলব না – প্রধানমন্ত্রী

কারও কাছে আমরা হাত পেতে চলব না - প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার – প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কারও কাছে আমরা হাত পেতে চলব না। আমাদের মাটি উর্বর, নিজের ফসল নিজেদেরই বেশি ফলাতে হবে। মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনি এ কথা বলেন। সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষের সভায় যোগ দেন সরকারপ্রধান। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এনইসি সম্মেলন কক্ষে সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবরা উপস্থিত আছেন।

দেশের মাটি ও মানুষকে কাজে লাগিয়ে আত্মনির্ভরশীল হওয়ার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ায় ফোর লেন প্রকল্পসহ ছয়টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৮ হাজার ৭৩৯ কোটি টাকা।

খাদ্য চাহিদা মেটাতে আরও বেশি করে ফসল ফলানোর তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক প্রেক্ষাপটে নিজেদের ফসল উৎপাদনের জোর দিতে হবে। দেশের মাটি ও মানুষকে কাজে লাগিয়ে আত্মনির্ভরশীল হতে হবে।

বৈঠক শেষে এক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর বিভিন্ন নির্দেশনা এবং একনেকের অন্যান্য কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। এ সময় সাংবাদিকদেরও বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি। একনেকে ৮ হাজার ৭৪০ কোটি টাকা ব্যয় সম্বলিত ছয়টি প্রকল্প অনুমোদন করা হয়। এর মধ্যে সরকারি অর্থায়ন ৫ হাজার ৯২৯ কোটি টাকা। বাকি ২ হাজার ৮১০ কোটি ৬৫ লাখ টাকা বৈদেশিক ঋণ।

এদিন বৈঠকে ‘মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র হ্রাসকরণ’ প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়। পুষ্টির চাহিদা মেটানো ও দারিদ্র দূরীকরণে সারাদেশে মাশরুম চাষ সম্প্রসারণ করবে সরকার। ৯৮ কোটি ৩৪ লাখ টাকা ব্যয়ে জুলাই ২০২২ হতে জুন ২০২৭ মেয়াদে এই উদ্যোগ নেওয়া হবে।

যে প্রকল্পটি ৩ বছরের মধ্যে শেষ হওয়ার কথা ছিল, সেটিতে ৫ বছর পর এসে নকশায় পরিবর্তন আনা হয়েছে এবং এর জন্য ১ হাজার ৪৮ কোটি টাকা ব্যয় ও আরও ২ বছর মেয়াদ বেড়েছে। একনেক সভায় বন্দর নগরী চট্টগ্রামে এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের জন্য এই খরচ ও সময়সীমা বৃদ্ধির বিষয়টি অনুমোদিত হয়েছে। লালখান বাজার থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত ১৬ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের কাজ চলমান থাকায় বন্দর নগরবাসীরা দীর্ঘদিন ধরে রাস্তায় দুর্ভোগ পোহাচ্ছেন। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) যৌথ প্রতিষ্ঠান ম্যাক্স-রাঙ্কেনের মাধ্যমে এই প্রকল্পটি বাস্তবায়ন করছে।

সরকার ২০১৭ সালের জুলাই মাসে বন্দর নগরীর যানজট কমাতে এবং শহরের কেন্দ্রস্থলের সঙ্গে ২টি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল ও পতেঙ্গায় আন্তর্জাতিক বিমানবন্দরের যোগাযোগ সহজ করতে এই প্রকল্পের অনুমোদন দেয়। প্রকল্পটির মূল ব্যয় ছিল ৩ হাজার ২৫০ কোটি ৮৪ লাখ টাকা এবং কাজ শেষ করার জন্য সময়সীমা নির্ধারিত ছিল ২০২০ সালের জুন পর্যন্ত। এই প্রকল্প ব্যয় ৩২ শতাংশ বাড়িয়ে ৪ হাজার ২৯৮ কোটি ৯৫ লাখ টাকা করার জন্য একনেকে প্রস্তাব উত্থাপন করা হয়।

সেইসঙ্গে এর সময়সীমা ২০২৪ সালের জুন পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হয়। এর আগেও ২ বার এই প্রকল্পের সময়সীমা বাড়ানো হয়েছে। মন্ত্রণালয়ের নথি অনুযায়ী, কিছু নতুন উপাদান অন্তর্ভুক্ত করা, বিদ্যমান উপাদানের পরিমাণ ও খরচ বৃদ্ধি এবং এক্সপ্রেসওয়ের কাঠামোর নকশায় পরিবর্তনের কারণেই প্রকল্প সংশোধন করতে হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ