,

গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন – আ.লীগ প্রার্থী রিপন বিজয়ী

স্টাফ রিপোর্টার – গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে উপনির্বাচনে মাহমুদ হাসান রিপন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী।

নির্বাচনে মোট ১৪৫ কেন্দ্রের ফলাফলে রিপন ৭৮ হাজার ২৮৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির (জাপা) লাঙল প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট গোলাম শহীদ রঞ্জু পেয়েছেন ৪৪ হাজার ৭৫২ ভোট।

ভোটগ্রহণ শেষে আজ প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে প্রায় ৩৫ শতাংশ ভোট পড়েছে। ইভিএম নিয়ে কোনো অভিযোগ নেই, ভোট সুষ্ঠু হয়েছে।’

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ