সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ডলারের দাম আরও ১ টাকা বাড়াল বাংলাদেশ ব্যাংক

ডলারের দাম আরও ১ টাকা বাড়াল বাংলাদেশ ব্যাংক

স্টাফ রিপোর্টার – ডলারের দাম আরও ১ টাকা বাড়ানো হয়েছে। যুক্তরাষ্ট্রের মুদ্রার দাম আরও ১ টাকা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। ফলে এখন প্রতি ডলার বাংলাদেশি মুদ্রা ৯৬ টাকায় কিনতে হবে। সোমবার কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন সকাল থেকে ৯৬ টাকা দরে ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। আগের দিন রবিবার মার্কিন মুদ্রার মূল্য ছিল ৯৫ টাকা। ফলে একদিনের ব্যবধানে বাড়ল ১ টাকা। এদিন ১০৮ টাকায় ডলারপ্রতি রেমিট্যান্স আহরণ করা হয়েছে। আর রপ্তানি আয়ের ক্ষেত্রে সর্বোচ্চ ৯৯ টাকা পেয়েছেন ব্যবসায়ীরা।

এর আগে রবিবার সোনালী ব্যাংকের বোর্ড রুমে রেমিট্যান্স ও রপ্তানিতে ডলারের এক রেট নির্ধারণ করা হয়। অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) এবং বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশনের (বাফেদা) বৈঠকে এ সিদ্ধান্ত হয়। মূলত ডলারের দর নিয়ন্ত্রণে মুদ্রাবাজারে অস্থিরতা কমাতে কেন্দ্রীয় ব্যাংকের পরামর্শে এ সিদ্ধান্ত নেয় তারা। রবিবার ডলারের বিনিময় হার বেঁধে দিয়েছে বাংলাদেশ ফরেইন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন-বাফেদা। সোমবার থেকেই ব্যাংকগুলোতে এই হার কার্যকর হয়েছে। মুদ্রাবাজারে অস্থিরতা কমাতে কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত মেনে বিদেশি এক্সচেঞ্জ হাউজ থেকে ডলার কেনাবেচার অভিন্ন দর ঘোষণা করেছে বাংলাদেশ ফরেইন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন-বাফেদা এবং ব্যাংক নির্বাহীদের সংগঠন এবিবি। দেশে আসা রেমিটেন্সের ক্ষেত্রে ডলারের বিনিময় হার হবে সর্বোচ্চ ১০৮ টাকা। রপ্তানি আয়ের ক্ষেত্রে প্রতি ডলারে সর্বোচ্চ ৯৯ টাকা পাবেন ব্যবসায়ীরা। আর আমদানির এলসি খোলার ক্ষেত্রে বিনিময় হার নির্ধারণ করা হবে রেমিটেন্স ও রপ্তানির বিনিময় হারের গড় করে। এখন ১০৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ