বুধবার, ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ডেমরায় বাসের ধাক্কায় লেগুনার ৩ যাত্রী নিহত

রাজধানীর ডেমরার বাসের ধাক্কায় নারীসহ লেগুনার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল সোয়া ৯টার দিকে ডেমরা বাঁশেরপুল ও বামৈল এলাকার মাঝামাঝি বার্জার পেইন্টের সামনে এ ঘটনা ঘটে।

ডেমরা থানার পরিদর্শক (অপারেশন) সুব্রত পোদ্দার জানান, সকালে ডেমরার বার্জার পেইন্টের সামনের রাস্তায় একটি বাস লেগুনাকে ধাক্কা দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে নেওয়ার পর পরই চিকিৎসকরা তিনজনকে মৃত ঘোষণা করেন। আহত আরও ২ জন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।

ডেমরায় বাসের ধাক্কায় লেগুনার ৩ যাত্রী নিহততিনি জানান, নিহতদের কারও নাম-পরিচয় জানা যায়নি। তবে আহতদের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- মাইনউদ্দিন (৩৬), মো. শামীম (৩৭), এবং অজ্ঞাত পুরুষ (২৬)।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ বাচ্চু মিয়া জানান, ডেমরা সড়কে দুর্ঘটনায় তিনজন ঢাকা মেডিকেলে মারা গেছেন। এর মধ্যে দুজন নারী, একজন পুরুষ।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ