,

ঢাকায় আসছেন ব্রিটিশ পার্লামেন্টের ৪ সদস্যের দল

আগামীকাল শ‌নিবার (২৭ জানুয়া‌রি) পাঁচ দিনের সফরে ঢাকায় আসছেন ব্রিটিশ পার্লামেন্টের ৪ সদস্যের একটি প্রতি‌নি‌ধিদল। এ সময় তারা কক্সবাজারের রো‌হিঙ্গা ক্যাম্পসহ বাংলাদেশের বিভিন্ন স্থান পরিদর্শন করবেন। শুক্রবার (২৬ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ তথ্য জানান।

জানা যায়, সফরে ব্রিটিশ পার্লামেন্টের প্রতিনিধিদলে কনজারভেটিভ ও লেবার পা‌র্টির চারজন সদস্য থাকবেন। সফরসূচি অনুযায়ী, তারা রো‌হিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন। পাশাপাশি সিলেট ভ্রমণেরও কথা রয়েছে।

এদিকে ব্রিটিশ পার্লামেন্টের চার সদস্যের প্রতিনিধিদলটি পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং বা‌ণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুর সঙ্গে এক নৈশভোজে অংশ নেবেন। এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্পিকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে চেয়েছেন তারা। তবে তা এখনও চূড়ান্ত হয়‌নি বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ