,

তেল খরচ করে মন্ত্রীদের বেশি ছোটাছুটি না করার নির্দেশ প্রধানমন্ত্রীর

তেল খরচ করে মন্ত্রীদের বেশি ছোটাছুটি না করার নির্দেশ প্রধানমন্ত্রীর

স্টাফ রিপোর্টার : জ্বালানি ব্যবহার কমাতে গাড়ির তেল খরচ করে মন্ত্রীদের বেশি ছোটাছুটি না করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এ নির্দেশনা দেন। বৈঠক শেষে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের এ কথা জানান।

সেতুমন্ত্রী বলেন, দেশে এখন জ্বালানি নিয়ে সংকট আছে তবে এই সমস্যা বেশিদিন থাকবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কোনও সমস্যা সমাধানের জন্য পারদর্শী। তিনি আরও বলেন, মন্ত্রীসভার বৈঠকে প্রধানমন্ত্রী তেল খরচ করে মন্ত্রীদের বেশি ছোটাছুটি না করে ভার্চুয়ালি যোগাযোগ বাড়ানোরও নির্দেশ দিয়েছেন।

মন্ত্রিসভার সদস্যসহ সবাইকে কৃচ্ছ্রতা সাধনের নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর এ অনুশাসনের কথা জানান ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, ইউক্রেন যুদ্ধের কারণে বৈশ্বিক সংকট চলছে। প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বের কারণে সংকট সামাল দিতে পেরেছে বাংলাদেশ। তিনি বলেন, নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে সংলাপের কোনো সিদ্ধান্ত হয়নি। আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন চায়। আমরা মনে প্রাণে চাই বিএনপি নির্বাচনে আসুক।

বিএনপির সংলাপে না যাওয়ার বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে যাওয়া বিএনপির অধিকার। সব দলেরই সংলাপে অংশ নেওয়া উচিত।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ