,

দিল্লি গেলেন পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ তিন দিনের সফরে দিল্লি গিয়েছেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের আমন্ত্রণে সেখানে গেলেন তিনি।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) রাতে দিল্লিতে পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী।

আজ সন্ধ্যায় এস জয়শঙ্করের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন হাছান মাহমুদ। সেখানে দ্বিপাক্ষিক ব্যবসা বাণিজ্য, তিস্তাসহ অভিন্ন নদীর পানিবণ্টন ছাড়াও মিয়ানমারের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন তারা। অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক এবং বহুপাক্ষিক বিষয়েও মতবিনিময় করা হবে।

সফরকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথা নতুন পররাষ্ট্রমন্ত্রীর। এছাড়া, দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল ছাড়াও বিজেপি নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাত করবেন।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) কলকাতা হয়ে ঢাকা ফিরবেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ