দ্বাদশ জাতীয় সংসদে নবনির্বাচিত এমপিরা শপথ নিয়েছেন। বিভিন্ন কার্যক্রম শেষে শপথ পাঠ করেন তারা।
বুধবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় শপথের আনুষ্ঠানিকতা শুরু হয়। সোয়া ১০টায় সংসদ ভবনের নিচতলার শপথকক্ষে এ শপথ অনুষ্ঠিত হয়।
শপথের পর নবাগত এমপিরা স্পিকারের সামনে শপথ ফরমে সই করেন।
সংবিধান অনুযায়ী, গেজেট প্রকাশের তিনদিনের মধ্যে সংসদ সদস্যদের শপথ পড়াতে হয়। সে অনুযায়ী নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ান একাদশ সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
নবাগত এমপিদের শপথ পাঠের মধ্য দিয়ে শুরু হলো দ্বাদশ সংসদের যাত্রা।








