স্টাফ রিপোর্টার – ‘জননেত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন উপলক্ষে আমরা বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে ৭৬ জন নবজাতক এবং তাদের মায়ের জন্য বঙ্গবন্ধু কন্যার শুভেচ্ছা স্মারক প্রদান করেছি। তবে নবজাতকের সংখ্যা বেশী হওয়ায় আমরা আরো কিছু বেশী উপহার দিয়েছি’ বললেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা।
২৮ সেপ্টেম্বর উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশের রূপকার মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার ৭৬ তম শুভ জন্মদিন। এ উপলক্ষে নবজাতকদের জন্য বঙ্গবন্ধু কন্যার শুভেচ্ছা স্মারক প্রদান করে বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগ। ঢাকার বিভিন্ন হাসপাতালে নবজাতকের পিতা মাতার কাছে তাদের সন্তানের জন্য শুভেচ্ছা স্মারক দেওয়া হয়। রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে পিতা মাতার হাতে শুভেচ্ছা স্মারক পৌঁছে দেন কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শামীম শাহারিয়ার, সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফাসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এসময় আরো উপস্থিত ছিলেন হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ দীপি বড়ুয়া ও হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ ছাত্রলীগ এর সাধারণ সম্পাদক প্রিতম মজুমদার ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীগণ।
উপহার পেয়ে মা-বাবাসহ পরিবারের সদস্যগণ খুবই উচ্ছ্বসিত। একজন মা বলেন, শেখ হাসিনার উপহার আমাদের সন্তানের জন্য আশীর্বাদস্বরুপ। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ এবং তাঁর দীর্ঘায়ূ কামনা করি।








