,

নির্বাচনি সফরে মঙ্গলবার ফরিদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নির্বাচনি সফরে মঙ্গলবার (২ জানুয়ারি) ফরিদপুর যাচ্ছেন। এদিন বিকেল ৩টায় শহরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনি জনসভায় ভাষণ দেবেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর প্রেস ইউং থেকে এতথ্য জানা গেছে।

দলীয় প্রধানের আগমন উপলক্ষে প্রস্তুত করা হচ্ছে রাজেন্দ্র কলেজ মাঠ। সভামঞ্চের সাজসজ্জার কাজ চলছে দ্রুতগতিতে। এছাড়া শহরের রাস্তাঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন করাসহ চলছে রঙ করার কাজ।

ফরিদপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস বলেন, প্রধানমন্ত্রীর জনসভা উপলক্ষ্যে মাঠে ৫০ হাজারসহ সড়ক এবং আশপাশের এলাকায় ১ লাখ লোকের সমাগমের প্রস্তুতি নেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করবেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও ফরিদপুর-৩ (সদর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শামীম হক। এ সভায় ফরিদপুরের বাকি তিনটি সংসদীয় আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরাও উপস্থিত থাকবেন বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ