,

প্রথম টোল দিয়ে বঙ্গমাতা সেতু পার হলেন প্রাণিসম্পদ মন্ত্রী

প্রথম টোল দিয়ে বঙ্গমাতা সেতু পার হলেন প্রাণিসম্পদ মন্ত্রী

স্টাফ রিপোর্টার – বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট শ. ম. রেজাউল করিম ৩০ টাকা টোল দিয়ে প্রথম গাড়ি নিয়ে পার হলেন । সোমবার দিবাগত রাত ১২টা ০১ মিনিটে সিডান কার নিয়ে তিনি সেতু পার হন।

প্রাণিসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট শ. ম. রেজাউল করিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে উদ্বোধনের পরই মানুষের হেঁটে চলাচলের জন্য সেতুটি উন্মুক্ত করে দেওয়া হয়েছিল। পরে রাত ১২টা ০১ মিনিটে টোল দেওয়ার মাধ্যমে সেতু যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। আমাদের সঙ্গে থাকা সব গাড়ির টোল পরিশোধ করেছি। কারণ আমাদের মনে রাখতে হবে, উন্নয়নকে ধরে রাখতে গেলে সরকারকে টোল ও কর প্রদান করতে হবে। তাহলে আমরা ভবিষ্যতে এ ধরনের আরও উন্নয়ন পাবো। এটি পিরোজপুরবাসীর জন্য অন্যতম একটি আনন্দঘন দিন।

রবিবার বেলা ১১টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর মানুষের হেঁটে চলার জন্য সেতু উন্মুক্ত করে দেওয়া হয়। পরে সোমবার রাত ১২টা এক মিনিটে প্রাণিসম্পদ মন্ত্রী, পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, দপ্তর প্রধান ও সাধারণ জনগণের প্রায় ৩ শতাধিক মোটরসাইকেলের একটি বহর পার হয়।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ