শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রধানমন্ত্রীর জনসভা মঞ্চ সেজেছে পদ্মা সেতুর আদলে

প্রধানমন্ত্রীর জনসভা মঞ্চ সেজেছে পদ্মা সেতুর আদলে

স্টাফ রিপোর্টার : পদ্মা সেতু উদ্বোধন হবে আগামীকাল। উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে চলছে বিশাল কর্মযজ্ঞ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুর উদ্বোধন করবেন। উদ্বোধন শেষে মাদারীপুরের কাঁঠালবাড়ি ইউনিয়নের বাংলাবাজার ঘাট এলাকায় আয়োজিত জনসভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। আর সেখানেই পদ্মা সেতুর আদলে সাজানো হয়েছে জনসভার মঞ্চ। মঞ্চের ঠিক সামনে পানিতে ভাসছে বিশালাকৃতির নৌকা।

মঞ্চ তৈরির কাজ শেষ। সাজসজ্জার কাজও প্রায় শেষ। নেওয়া হয়েছে বিভিন্ন পর্যায়ের কড়া নিরাপত্তা। সেতু উদ্বোধন উপলক্ষে এবারের জনসভাও আনা হয়েছে বেশ নতুনত্ব। প্রধানমন্ত্রী যে মঞ্চে বক্তব্য দেবেন— সেই মঞ্চ ঘেঁষেই তৈরি করা হয়েছে ‘প্রতীকী পদ্মা সেতু’। সামনেই তৈরি করা হয়েছে অস্থায়ী লেক। লেকে ভাসছে বিশালাকৃতির নৌকা।

জনসভা ঘিরে তিন বর্গকিলোমিটার এলাকাজুড়ে আলোকসজ্জার কাজ করা হয়েছে। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ১০ লাখ মানুষের সমাগম হবে। সভাস্থলে ৫০০ অস্থায়ী শৌচাগার, ভিআইপিদের জন্য আরও ২২টি শৌচাগার, সুপেয় পানির লাইন, ৩টি ভ্রাম্যমাণ হাসপাতাল, নারীদের আলাদা বসার ব্যবস্থা, প্রায় ২ বর্গকিলোমিটার আয়তনের সভাস্থলে দূরের দর্শনার্থীদের জন্য ২৬টি এলইডি মনিটর, ৫০০ মাইকের ব্যবস্থা রাখা হয়েছে। এ ছাড়া নদীপথে আসা মানুষের জন্য ২০টি পন্টুন তৈরি করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ