,

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টা করা সাত্তারের জামিন স্থগিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টা করা সাত্তারের জামিন স্থগিত

স্টাফ রিপোর্টার – সাতক্ষীরার কলারোয়া উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে ২০০২ সালের ৩০ আগস্ট যশোর-সাতক্ষীরা সড়কে তৎকালীন বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। হামলার ঘটনায় দায়ের করা মামলায় সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সাত্তারের চার বছরের সাজা হয়। চলতি বছরের ১২ জানুয়ারি তার জামিন দেন হাইকোর্টের এক দ্বৈত বেঞ্চ। রাষ্ট্রপক্ষ এ জামিন স্থগিত চেয়ে আবেদন করলে শুনানি শেষে জামিন স্থগিত করে চেম্বারজজ আদালত।

হাইকোর্টে দেওয়া জামিন স্থগিত করা হয়েছে। রবিবার এ আদেশ দেন আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিমের চেম্বারজজ আদালত। এদিন আদালতে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনিরুজ্জামান মুনির রাষ্ট্রপক্ষে শুনানি করেন। এর আগে ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি বিএনপির সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ তিনজনের সর্বোচ্চ ১০ বছর এবং বাকি আসামিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন আদালত।

শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনায় সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমানসহ বেশ কয়েকজন আহত হন। ওইদিনই কলারোয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোসলেম উদ্দিন বাদী হয়ে হত্যাচেষ্টার মামলা করেন। এ মামলায় তদন্ত শেষে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের তৎকালীন সংসদ সদস্য বিএনপি নেতা হাবিবুল ইসলামসহ ৫০ জনের বিরুদ্ধে ২০১৫ সালে অভিযোগপত্র দেয় পুলিশ। আসামিদের বিরুদ্ধে অভিযোগে বলা হয়, শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে এই হামলা হয়েছে। এরপর মামলার আসামি রাকিবের আবেদনে ২০১৭ সালের ২৩ আগস্ট হাইকোর্ট মামলার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দেন। একইসঙ্গে রাকিবের ক্ষেত্রে মামলার কার্যক্রম কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়। পরে রাকিবকে জামিন দেওয়া হয়।

রাকিবের আবেদন ছিল, যখন ঘটনার কথা বলা হয় তখন অর্থাৎ ২০০২ সালে তার বয়স ছিল ১০ বছর। সুতরাং তার বিচার হতে হলে শিশু আইনে হবে। বড়দের সঙ্গে দায়রা জজ আদালতে করা যাবে না। গতবছর ৮ অক্টোবর ওই রুল খারিজ করে রায় দেন আদালত। এই রায়ের বিরুদ্ধে আপিল করেন রাকিব। এ আবেদনে আপিল বিভাগ তিনমাসের মধ্যে নিম্ন আদালতে বিচার সম্পন্ন করার নির্দেশ দেন।

এরপর বিচার শেষে সাতক্ষীরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত গত ৪ ফেব্রুয়ারি এ মামলায় সব আসামিকে সাজা দিয়ে রায় দেন। রায়ে হাবিবুল ইসলামকে কয়েকটি ধারায় ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুস সাত্তারসহ অন্য আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ