,

৫০টি ইউনিটের আট ঘন্টার চেষ্টায় বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে

স্টাফ রিপোর্টার- রাজধানীর বঙ্গবাজারে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রনে এসেছে। বেলা ১২:৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রনে আসার খবর জানায় ফায়ার সার্ভিস। এ বিষয়ে বেলা ১ টায় ফায়ারসার্ভিসের মহাপরিচালক ব্রিগ্রেডিয়ার জেনারেল মাইন উদ্দিন আহমেদ সাংবাদিকদের ব্রিফিং করবেন।

মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।  সংবাদ পাওয়ার পর ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ৬টা ১২ মিনিটে। পর্যায়ক্রমে একের পর এক ইউনিট ঘটনাস্থলে যায়। আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৫০ টি ইউনিট কাজ করে। আগুনের তীব্রতা বাড়ার সাথে সাথে ফায়ার সার্ভিসকে সহায়তায় যোগ দেয় সেনা নৌ ও বিমান বাহিনীর উদ্ধারকারীদল।

এর পর উদ্ধারকাজে যোগ দেয় র‌্যাবের ২৩ টি টহল ইউনিট। সহায়তায় এগিয়ে আসে বিজিবি। বিমান বাহিনীর একটি হেলিকাপ্টার যোগ দেয় উদ্ধার সহায়তায়।

আগুনের তীব্রতা বাড়তে থাকায় পানির জন্য ফায়ার সার্ভিস কে বেগ পেতে হয়েছে। পরে বিমান বাহিনীর হেলিকাপ্টার দিয়ে হাতিরঝিল থেকে পানি আনা হয়।দীর্ঘ  আট ঘন্টার সমন্বিত প্রচেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রনে আসে।

আগুনে ক্ষতিগ্রস্থ হয়েছে পাশের মহানগর মার্কেট ও এনেক্স মার্কেট। এছাড়াও ক্ষতিগ্রস্ত হয় পুলিশ হেডকোয়ার্টারের চার তলা ব্যারাক ভবন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (অপারেশন) বিপ্লব কুমার জানিয়েছেন, পুলিশ হেড কোয়ার্টারের ভেতর পুলিশ ব্যারাকের চারতলা ভবনে আগুন লেগেছে। এতে ওই ভবনের সবকটি কক্ষ পুড়ে গেছে। এই ভবনটি মহানগর শপিং কমপ্লেক্স লাগোয়া।

তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া হতাহতের কোনো খবরও জানা যায়নি।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ