,

কোনো ষড়যন্ত্র দেশের উন্নয়নকে রুখে দিতে পারবে না -কৃষিমন্ত্রী

স্টাফ রির্পোটার – কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন কোনো ষড়যন্ত্র দেশের উন্নয়নকে রুখে দিতে পারবে না। বর্তমান সরকারের সময়ে দেশ উন্নয়নের মহাসড়কে চলছে। এ উন্নয়ন আরও এগিয়ে নিতে হবে। তবে আমরা দেখতে পাচ্ছি যে দেশের বিরোধী দল একটি অস্থিতিশীল অবস্থা তৈরি করতে চাচ্ছে। দেশে অরাজকতা সৃষ্টি করতে চাচ্ছে। রাজনৈতিক ক্ষেত্রে সাংঘর্ষিক এবং দেশকে অনিশ্চয়তার মুখে ফেলে দিতে চাইছে। আমি শুধু এটুকুই বলবো আজকে বাংলাদেশ উন্নয়নের জন্য সারা পৃথিবীতে প্রশংসিত।

রবিবার রাজধানীর ওসমানী মিলনায়তনে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, একটা সময় দেশে মঙ্গা ছিল। কিন্তু এখন আর কোথাও মঙ্গা নেই, খাদ্যের অভাব নেই। আমরা প্রযুক্তির ব্যবহার করে সব সমস্যা দূর করেছি। দেশের শিল্প কারখানা হচ্ছে, রাস্তাঘাট হচ্ছে, অবকাঠামগত উন্নয়ন হচ্ছে, জনসংখ্যা বাড়ছে। একটু টাকার মালিক হলেই মানুষ জায়গা কিনে বাড়ি করছে। এ যে জমি কমে যাচ্ছে এতে তো আমাদের খাদ্যের উৎপাদন কমছে। আর এ জায়গাটিতেই আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট বা অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে খাদ্যের উৎপাদন বাড়াতে হবে।

ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশনের (এনপিওর) মহাপরিচালক মুহম্মদ মেসবাহুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ,শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা, এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন, এটুআইয়ের হেড অব টেকনোলজি (আইল্যাব) ফারুক আহমেদ জুয়েল।

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, খাদ্য নিরাপত্তা টেকসই করার জন্য কৃষিতে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। জলবায়ু রক্ষায় উন্নত দেশ থেকে ফান্ড পাওয়া যাবে না ও তারা প্রতিশ্রুতি রাখবে না, সেটি জেনেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজস্ব অর্থে জলবায়ু পরিবর্তনের অভিঘাত সফলভাবে মোকাবিলা করে যাচ্ছেন।

গাজীপুরের শ্রীপুরের তেলিহাতিতে সিসিডিবি ক্লাইমেন্ট সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ক্রিশ্চিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি) এ অনুষ্ঠানের আয়োজন করে।

এদিকে অপর একটি অনুষ্ঠানে কৃষিমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে যে ক্ষতি হচ্ছে, তা মোকাবিলা করার জন্য প্রধানমন্ত্রী অকাতরে কৃষিতে ও কৃষি-সংক্রান্ত প্রযুক্তি উদ্ভাবনে বরাদ্দ দিচ্ছেন এবং তা অব্যাহত থাকবে। আমরা সারের জন্য যদি বছরে ২৮ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে পারি, তাহলে জলবায়ু পরিবর্তন মোকাবিলার জন্যও বরাদ্দ অব্যাহত রাখতে পারব। বর্তমান সরকার তা মোকাবিলা করে যেকোনও মূল্যে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করবে।

জলবায়ু পরিবর্তনের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে দেশের কৃষি খাত উল্লেখ করে কৃষিমন্ত্রী বলেন, কৃষি খাতে যে ক্ষতি হবে, তার মধ্যে সবচেয়ে বেশি হুমকির মধ্যে রয়েছে দেশের গ্রামের কৃষকরা। কারণ, দেশের ৬০ থেকে ৭০ ভাগ মানুষ কৃষির ওপর নির্ভরশীল। তাই কৃষিকে সর্বপ্রথম রক্ষা করতে হবে। এটাই প্রথম চ্যালেঞ্জ। একই সঙ্গে অন্যান্য খাতকেও জলবায়ু পরিবর্তন মোকাবিলা করতে হবে।

কৃষিমন্ত্রী বলেন, দেশের উপকূলীয় অঞ্চলের দুই মিলিয়ন হেক্টর জমি লবণাক্ত। এসব এলাকায় ইতোমধ্যে লবণাক্তসহিষ্ণু বিভিন্ন ফসলের চাষ শুরু হয়েছে, যা কৃষকদের মাঝে প্রচুর সাড়া ফেলেছে।

অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ, সিসিডিবির অ্যাডভাইজরি বোর্ডের কো-চেয়ারম্যান পানি বিশেষজ্ঞ আইনুন নিশাত, বোর্ডের সদস্য জলবায়ু বিজ্ঞানী সালিমুল হক, ব্রেড ফর দ্য ওয়ার্ল্ড-জার্মানির পরিচালক পেট্রা বারনার, সিসিডিবি কমিশনের চেয়ারম্যান ডেভিড এ হালদার, সিসিডিবির নির্বাহী পরিচালক জুলিয়েট কেয়া মালাকার প্রমুখ বক্তব্য দেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ