,

বান্দরবানে গ্রেফতার ১৭ জঙ্গি ও ৩ কেএনএফ সদস্য কারাগারে

বান্দরবানে গ্রেফতার ১৭ জঙ্গি ও ৩ কেএনএফ সদস্য কারাগারে

স্টাফ রিপোর্টার – বান্দরবানের থানচিতে অভিযানে জঙ্গি সংগঠন ‘জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’-এর ১৭ সদস্য ও বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) গ্রেপ্তার তিন সদস্যকে কারাগারে পাঠিয়েছে আদালত। বুধবার রাত সাড়ে ১১ টায় বান্দরবান মুখ্য বিচারিক আমলি আদালতের বিচারক মোহাম্মদ নাজমুল হোছাইন তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে পাঠানো আসামিরা হলেন কুমিল্লা সদরের আস সামী রহমান সাদ, বরগুনা বেতাগীর সোহেল মোল্লা, পটুয়াখালী সদরের আল আমিন ফকির, কুমিল্লা লাঙ্গলকোট এলাকার জহিরুল ইসলাম, পটুয়াখালীর মিরাজ শিকদার, মুন্সিগঞ্জ টঙ্গীবাড়ির রিয়াজ শেখ জায়েদ, পটুয়াখালীর ওবায়দুল্লাহ, পটুয়াখালীর মির্জাগঞ্জের জুয়েল মাহমুদ মাহমুদ, টাঙ্গাইল ধনবাড়ি এলাকার ইলিয়াস রহমান, ঝালকাঠী সদর এলাকার হাবিবুর রহমান মোড়া, কুমিল্লা সদর এলাকার সাখাওয়াত হোসেইন, বরিশাল কোতয়ালীর আব্দুস সালাম রাকি, কুমিল্লা লাকসামের যোবায়ের আহম্মেদ আইমান, পটুয়াখালী দশমিনার শামীম হোসেন আবু হুরাইরা রাফি, হবিগঞ্জ মাধবপুরের তাওয়াবুর রহমান সোহান মিন্ট, বরিশালের মোহাম্মদ মাহমুদ, মাগুরার মোহাম্মদ আবু হুরাইরা এবং বিচ্ছিন্নতাবাদী সংগঠন কেএনএফের সদস্য বান্দরবানের লাল মোল সিয়াম বম, ফ্লাগ ক্রস ও রাঙ্গামাটি বিলাইছড়ির জলসুর পাংকুয়ার ছেলে মালসম পাংকুয়া।

বুধবার দুপুরে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ হলরুমে এক সংবাদ সম্মেলনে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, নতুন জঙ্গি সংগঠনের বেশ কয়েকজন সদস্য থানচি লোয়ামূল পাড়া হয়ে রেমাক্রী ব্রিজ এলাকার দিকে অগ্রসর হচ্ছে – এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ভোর থেকে অভিযান চালানো হয়। রেমাক্রি ব্রিজসংলগ্ন এলাকায় র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র‌্যাব-৭ এর যৌথভাবে পরিচালিত অভিযানে জঙ্গিদের সঙ্গে গোলাগুলি হয়। একপর্যায়ে ওই জঙ্গি সংগঠনের ১৭ সদস্য ও কেএনএফের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ